স্বাস্থ্যকথা ও হেলথটিপ্স জানুন এখান থেকে
![]() |
| কালোজিরার যত স্বাস্থ্য উপকারিতা |
আস্ সালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহ!
সূস্থ্য ও ভাল আছেন সবাইকে
নিয়ে আশা রেখে শুরু করছি আজকের বিষয়।
আজ লিখছি, কালোজিরার যত স্বাস্থ্য উপকারিতা (The Health Benefits of Black Cumin)
নিশ্চয় পড়ে ফেলেছেন,
কালোজিরা নিয়ে আমার ১ম লেখাটি “কালোজিরার পুষ্টিউপাদান ও ব্যবহারবিধি” না পড়লে পড়ে নিন এখনই। উপকৃত হবেন ইনশাআল্লাহ্।
হেলথটিপ্স ও লাইফস্টাইল নিয়ে অনেককিছু জানতে এখানে ক্লিক করুন
কালিজিরার (black cumin)
পুষ্টিগুণের কথা জানে না এমন মানুষ পাওয়া দায়। প্রাচিনযুগ থেকে কালিজিরা (black
cumin) সর্ব রোগের মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নবী রাসূলদের যুগে সাহাবীরা কালিজিরা
(black cumin) সবসময় সঙ্গে রাখার চেষ্টা করতেন। এই বরকতময় জিনিসের ব্যাপারে মহানবী(সঃ) নিজে প্রশংসা করে বলেছেন, কালিজিরায় সকল রোগের উপশম আছে, শুধু ‘আস্সাম’
ব্যতিত। ‘আস্সাম’ অর্থ মৃত্যু –(মুসলিম হাদিস : ৫৬৫৯)। এছাড়াও সারা পৃথিবীর দেশের
বিভিন্ন মিডিয়াতে কালিজিরার (black cumin) গুণ ও উপকারিতা নিয়ে মাঝে মাঝে
প্রতিবেদন প্রচার হয়ে থাকে।
-আসুন জেনে নিই, হাজারো
গুণের মধ্য থেকে বিশেষ কিছু স্বাস্থ্য উপকারিতার কথা-
কালোজিরার যত স্বাস্থ্য উপকারিতা (The Health Benefits of Black Cumin) :
![]() |
| কালোজিরার যত স্বাস্থ্য উপকারিতা |
·
মাথা ব্যথাতে কালিজিরা (black cumin) : ভালভাবে প্রমাণিত মাথা ব্যথা সারাতে কালিজিরা (black cumin) খুবই
উপকারি। কালিজিরার তেল কপালে মালিশ করলে ও তিন থেকে পাঁচ দিন খালি পেটে ১ চামচ করে
খেলে মাথা ব্যথা থেকে আরোগ্য লাভ হবে।
·
হাঁপানি বা অ্যাজমা রোগে কালিজিরা (black cumin) : যাদের অ্যাজমা বা হাঁপানি রোগের সমস্যা আছে, নিয়ম করে রাতে শোবার
আগে কুসুম গরম(দুহাতের তালুতে ঘষলেও হবে) তেল বুকে পিঠে মেখে নিন, কার্যকরী উপকার
পাবেন।
· চুলপড়া রোধে কালিজিরা (black cumin) : চুল পড়া একটা বিরক্তকর জটিল সমস্যা। এ সমস্যা সমাধানে কালোজিরা কার্যকরী
ঔষধ। পুরো ১ সপ্তাহ ধরে প্রতিদিন শ্যাম্পু করুন এবং মাথা ভালভাবে শুকিয়ে নিন। তারপর
সমস্ত মাথায় কালিজিরার তেল ম্যাসেজ করে নিন, স্বস্তি পাওয়ার মতো চুল পড়া কমে যাবে।
হেলথটিপ্স ও লাইফস্টাইল নিয়ে অনেককিছু জানতে এখানে ক্লিক করুন
·
হৃদরোগ কমাতে কালিজিরা (black cumin) : আপনি যদি হার্ট বা হৃদরোগ সমস্যায় ভূগতে থাকেন, তবে গরম পানি বা
চা’য়ের সাথে কালোজিরার তেল মিশিয়ে খান বেশ উপকার পাবেন।
· মেদ বা চর্বি ঝরাতে কালিজিরা (black cumin) : যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক সমীক্ষায় পর জানিয়েছেন,
দই এর সাথে কালোজিরার মিশ্রণ কেউ যদি ১ মাস ধরে খায় তবে তার দেহের ১৫ কেজি পর্যন্ত
ওজন কমানো সম্ভব। এই মিশ্রণ দেহের মেটাবলিজম কয়েক গুণ বাড়িয়ে দেয়, ফলে দ্রুত চর্বি
ঝরে যায়।
· ডায়াবেটিস রোধে কালিজিরা (black cumin) : ডায়াবেটিস রোগীরা নিয়মিত কালিজিরার তেল ও গুঁড়া করে খেতে পারেন,
তবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। ঝামেলা করে ডাক্তারের কাছে গিয়ে অতিরিক্ত
টাকা খরচ করতে হবে না।
পড়ে নিন, “কালোজিরার পুষ্টি উপাদান ও ব্যবহারবিধি”
· পেটের গ্যাস ও হজম সম্যায় কালিজিরা (black cumin) : যারা পেটের এসিডিটি সমস্যায় বা বদ হজমে ভোগেন, তাদের জন্য
কালোজিরা অত্যন্ত কার্যকরী। এক কাপ দুধের সাথে এক চা চামচ কালোজিরার তেল মিশিয়ে
দৈনিক পান করলে গ্যাস ও হজম সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে তাড়াতাড়ি সূস্থ্য হওয়ার
আশায় অধিক খেলে আরো হজম সমস্যা বাড়বে, তাই নিয়মিত পরিমাণমতো খেতে হবে।
· জ্বরের উপশমে কালিজিরা (black cumin) : জ্বর হলে সকাল সন্ধ্যা কালোজিরা তেলের সাথে লেবুর রস মিশিয়ে খান।
যতটা দ্রুত আশা করছেন তার চেয়েও বেশি দ্রুত সেরে উঠবেন, ইনশাআল্লাহ্।
· উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেসার) নিয়ন্ত্রণে কালিজিরা (black cumin) : সারাদিনে অল্প অল্প করে কালিজিরা চাবান বা গরম ভাতে ভর্তা করে
খান, আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে বা স্বাভাবিক থাকবে।
· হাঁটু ও বাতের ব্যথা নিরাময়ে কালিজিরা (black cumin) : হাঁটুর ব্যথাতে উঠতে বসতে বাবা মা বা খোদার নাম জপছেন? রোজ রাতে
কালোজিরার তেল মালিশ করুন, কুসুম গরম হলে ভাল হয়, ব্যথা কমে যাবে। বাতের ব্যথাতেও
নিয়মিত মালিশ করলে সেরে যাবে।
· ছুলি বা শ্বেত রোগে কালিজিরা (black cumin) : সম্পূর্ণ ভিন্ন এই রোগের কার্যকরী ঔষধ এই কালোজিরা। আগে আক্রান্ত
জায়গা আপেলের টুকরো দিয়ে ঘষে নিন, তারপর কালোজিরার তেল লাগান, এভাবে ১৫ দিন থেকে ১
মাস লাগাতে থাকেন বা প্রয়োজনে আরো বেশি দিন লাগাতে থাকেন, আপনার আশা পূরণ হবে আশা
করছি।
হেলথটিপ্স ও লাইফস্টাইল নিয়ে অনেককিছু জানতে এখানে ক্লিক করুন
কোরআন হাদিস এবং দুনিয়ার বিজ্ঞান
দ্বারা বারংবার প্রমাণিত কালিজিরার (black cumin) গুণের কথা। তাই আল্লাহ প্রদত্ত এই রহমত জীবনের রুটিনে যোগ করে ফেলুন,
আপনি ভাল থাকবেন ইনআশাল্লাহ্।
আজ ছাড়ছি, বরাবরের মতই ধন্যবাদ
জানাচ্ছি, “সবার জন্য ব্লগ” –এর সাথে থাকার জন্য। কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। নিজে জেনে অন্যকে জানতে শেয়ার
করুন।
পড়ে নিন, “কালোজিরার পুষ্টি উপাদান ও ব্যবহারবিধি”
হেলথটিপ্স ও লাইফস্টাইল নিয়ে অনেককিছু জানতে এখানে ক্লিক করুন


0 মন্তব্যসমূহ
Always stay connected with SOBAR JONNO BLOG
সবসময় যুক্ত থাকুন সবার জন্য ব্লগের সাথে।