ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল । Making a gig on fiber is very simple


( আপনি সবই জানেন আর পারেন। কম্পিউটার, মোবাইলের মাধ্যমে লেখালেখি করছেন এবং দিব্যি অনলাইনে সারাদিন হাজার হাজার তথ্য আদান প্রদান করছেন। এটাও জানেন যে, এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে অনেক মানুষ প্রচুর আয় করছে, সেটাও আবার ঘরে বসে। কিন্তু আপনি হয়তো সেটা গুরুত্ব দিয়ে বোঝেন নাই যে, ঐ ব্যক্তি আপনিও হতে পারেন। অথবা আপনি সঠিক প্লাটফর্ম খুঁজছেন এবং পাচ্ছেন না। হ্যাঁ, আউটসোর্সিং এর জন্য সঠিক মার্কেটপ্লেস ফাইভার (Fiverr) আপনাকে সহজ করে দিচ্ছে, আপনার যে কোন ধরনের আউটসোর্সিং রিলেটেড অভিজ্ঞতা দিয়ে ঘরে বসে আয়ের সুযোগ )

ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল । Making a gig on fiber is very simple

ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল, গিগ তৈরির সকল ধাপ, গিগ তৈরির সঠিক নিয়ম, গিগ তৈরি করুন ফাইবারে, ফাইবারে যেভাবে গিগ তৈরি করতে হয়, ফাইবারে সিম্পল উপায়ে গিগ তৈরির নিয়ম
ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল

যা যা জানানোর চেষ্টা করব :

১। ফাইভার (Fiverr) এর জন্ম ও ইতিহাস 
২। গিগ (gig) কি? 
৩। গিগ (gig) তৈরির বিস্তারিত নিয়ম। 

১। ফাইভার (Fiverr) এর জন্ম ও ইতিহাস : 

ফ্রিল্যান্সারদের জন্য জনপ্রিয় ও বিশ্বস্ত মার্কেটপ্লেস হচ্ছে ফাইভার (Fiverr)। এটি নিয়ে সন্দেহের কোন অবকাশ নাই। এই মার্কেটপ্লেসটি অন্যান্য মার্কেটপ্লেস থেকে আলাদা বৈশিষ্ট্য বহন করে। গতাণুগতিক নিয়মের বাইরে এখানে প্রতিদিন বিড করার ঝামেলা পোহাতে হয়না। একজন ফ্রিল্যান্সার তার ইচ্ছেমতো সাজিয়ে গুছিয়ে গিগ (gig) বিক্রির জন্য অফার করে থাকে আর বায়াররা পছন্দ অনুযায়ী হাজার হাজার গিগের মাঝ থেকে প্রয়োজনীয় গিগ কিনে থাকে। 

        মার্কেটপ্লেসটির সাইট ঠিকানা : fiverr.com 
        ফাইভার (Fiverr) এর জন্ম : ০১ ফেব্রুয়ারি, ২০১০। 
        প্রতিষ্ঠাতা : মিকা কাফম্যান এবং শাই উইনারার। 
        ফাইভার (Fiverr) এর সদর দপ্তর : ইসরায়েল। 

২। গিগ (gig) কি? 

গিগ (gig) হচ্ছে একজন ফ্রিল্যান্সারের অফার করা একটি কাজের বিবরণ বা সার্ভিসের নাম। অন্যভাবে যদি বলি ফাইভার (Fiverr) একটি দোকান আর গিগ (gig) হচ্ছে ফ্রিল্যান্সারের পন্য। এখানে বায়াররা আসবে দেখবে এবং যেটা পছন্দ হবে কিনে নিবে। এই গিগ (gig) একজন ফ্রিল্যান্সার নিয়ম কানুন মেনে নিজের যোগ্যতা, দক্ষতা উল্লেখের মাধ্যমে উপস্থাপন করে থাকে। কারণ ফাইভার (Fiverr) এ আলাদাভাবে কাজের জন্য বিড করার ব্যবস্থা নেই। এই গিগ (gig) উপস্থাপনের মাধ্যমেই ক্লায়েন্ট পছন্দমতো কর্মী খুঁজে নেয়। এই গিগ (gig) নির্দিষ্ট করে কি কাজ করে দিবে, কতটুকু সময়ের মধ্যে করে দিবে তার বিস্তারিত উল্লেখ করা হয়। বায়ার যদি গিগ (gig) দেখে ফ্রিল্যান্সারকে সিলেক্ট করে, তবে তাদের উভয়ের মাঝে মূল্য নির্ধারিত হয়। একটি গিগ (gig) এর সর্বনিম্ন মূল্য ৫ ডলার এবং সর্বোচ্চ মূল্য উভয়ের আলোচনার মাধ্যমে নির্ধারিত। তাই গিগ (gig) কে আকর্ষণীয় করে উপস্থাপন করা জরুরি। 

৩। গিগ (gig) তৈরির বিস্তারিত নিয়ম : 

অন্যান্য মার্কেটপ্লেস এর মতই প্রথমে ফাইভার (Fiverr) -এ একটি নির্ভুল একাউন্ট খুলে ফেলুন। অবশ্যই সঠিক তথ্য দিবেন, কারন ভুল হলে আবার একাউন্ট খোলার সুযোগ পাবেন না। তারপর লগ ইন করে ডান পাশে যেখানে আপনার আইডি সেখানে ডলার($) চিহ্নিত সবুজ রঙের ডাউন এ্যারো-তে ক্লিক করুন। এখন ফাইভার (Fiverr) প্রোফাইল থেকে Create a Gig ক্লিক করুন। এখন আপনার সামনে নিচে ছবিতে দেখানো ইন্টারফেস চলে আসবে, সতর্কতার সাথে লক্ষ্য করুন। 

ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল, গিগ তৈরির সকল ধাপ, গিগ তৈরির সঠিক নিয়ম, গিগ তৈরি করুন ফাইবারে, ফাইবারে যেভাবে গিগ তৈরি করতে হয়, ফাইবারে সিম্পল উপায়ে গিগ তৈরির নিয়ম
ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল


প্রথমে Gig Title দিতে বলা হচ্ছে : 

            এখানে দেখেন ফাইভার (Fiverr) টাইটেলের ঘরে I Will লিখে রেখেছে, আপনি শুধু আপনার টাইটেলের বাকি অংশ লিখে ফেলুন। যেমন ধরুন, আপনি SEO বা BackLink Expert তো আপনি এভাবে লিখতে পারেন, Serve Actual SEO for Your Business বা Create BackLink 4 ur Company. তাহলে সুন্দর টাইটেল হয়ে গেল I Will Serve Actual SEO বা I Will Create BackLink 4 ur Company. ব্যস হয়ে গেল ফাইভার (Fiverr) এ আপনার গিগ (gig) টাইটেল। নিশ্চয় আপনি আমার চেয়েও ভাল টাইটেল লিখতে পারবেন আশা করি। তবে খেয়াল রাখবেন আপনার টাইটেলটা যেন অন্যদের চেয়ে আকর্ষণীয় এবং আলাদা হয়। 

এবার Catagory: আপনি যে কাজের জন্য গিগ (gig) তৈরি করতে চাচ্ছেন, সেই কাজের ক্যাটাগরী সিলেক্ট করেন। ফাইভার (Fiverr) এ ক্যাটাগরী সিলেক্ট দেখুন ২ধাপে করতে হবে। মূল ক্যাটাগরী সিলেক্ট করার পর নিচে সাব ক্যাটাগরী সিলেক্ট করতে হবে। যেমন : মূল ক্যাটাগরীতে SEO এরপর সাব ক্যাটাগরীতে Facebook Marketing, Google Rank ইত্যাদি। এর নিচে দিতে দিবে ট্যাগ। 
Tag: এখানে আপনার কাজের বা সার্ভিসটির উপর ভিত্তি করে ট্যাগ (Tag) লিখুন। এটা একদম keyword এর মতো। এই ট্যাগের মাধ্যমে ফাইভার (Fiverr) এর বায়াররা খুব সহজেই আপনার গিগটি খুঁজে পাবে। তাই কাজ রিলেটেড ট্যাগ (Tag) ব্যবহার করুন। যেমন : SEO এর জন্য লিখুন backlink create, top ranking, onpage, offpage ইত্যাদি। এখানে সর্বোচ্চ ৫টি এবং সর্বনিম্ন ৩টি লিখতে পারবেন। আরো ক্লিয়ার হতে চাইলে গুগল থেকে আপনার গিগ রিলেটিড ট্যাগ খুঁজুন, অনেক পরামর্শ পাবেন। মনে রাখবেন, ট্যাগ (Tag) সঠিক হলে কাজ পাওয়ার সম্ভবনা বেশি থাকে। 

ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল, গিগ তৈরির সকল ধাপ, গিগ তৈরির সঠিক নিয়ম, গিগ তৈরি করুন ফাইবারে, ফাইবারে যেভাবে গিগ তৈরি করতে হয়, ফাইবারে সিম্পল উপায়ে গিগ তৈরির নিয়ম
ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল


এ পর্যায়ে GIG PACKAGES : 

ছবি দেথে নিশ্চয় বুঝতে পারছেন যে, এখানে যা যা লিখতে হবে তার সংকেত ভালভাবেই দেওয়া আছে। ফাইভার (Fiverr) এ GIG PACKAGES বলতে আপনি যে সার্ভিস দিবেন তার জন্য ৩টি অপশন দেওয়া। আরো ক্লিয়ার করে বলি, আপনি কোনো রেস্টুরেন্ট-এ গিয়ে খাবারের প্যাকেজ সম্বন্ধে জানতে চাইলেন, তারা বলে দিবে এই এই কোয়ালিটির ২ ধরনের বা ৩ ধরনের প্যাকেজ আছে, যার এক একটির দাম এত এত। অর্থ্যাৎ যেটির দাম কম, সেটিতে সার্ভিসও কম আর যেটির দাম বেশি তার সার্ভিস ও মান ভাল। ঠিক তেমনি ফাইভার (Fiverr) এ একটি গিগের জন্য আপানকে BASIC, STANDARD, PREMIUM এই তিনটি নামের প্যাকেজ দিতে হবে। BASIC এর জন্য কাজ ও সময় কম মূল্যও কম, STANDARD এর জন্য আর একটু কাজ বেশি ও সময় বেশি তাই প্রথমটার চেয়ে মূল্যও একটু বেশি আর সবচেয়ে উচ্চমানের প্যাকেজ হচ্ছে PREMIUM, এটাতে আপনি সর্বোচ্চ শ্রম দিবেন এবং রেটও বেশি চাইবেন। মনে রাখবেন, ফাইভার (Fiverr) গিগ (gig) সাজাতে PACKAGES এর গুরুত্ব অনেক। 


এবার Descriptin: 

এই ঘরে আপনি আপনার গিগের (gig) বিস্তারিত বলে দিবেন। এই গিগ (gig) থেকে কি কি সার্ভিস দিবেন, কিভাবে দিবেন। বায়ার কি কি সুবিধা পাবে। অন্যদের গিগ (gig) বাদে আপনার গিগ (gig) কেন কিনবে বায়ার, আপনার কোনো স্পেশাল অফার থাকলে উল্লেখ করুন। তবে মনে রাখবেন ফাইভার (Fiverr) এর মাধ্যমে সার্ভিসটি বিক্রি হলে অবশ্যই যা যা উল্ল্যেখ করেছেন, সে মতে কাজ করে দিতে হবে। আবার বায়ার আপনার উল্লেখিত এর চেয়ে বেশি চাইলে বলতে পারবেন, আমার গিগের (gig) সেবায় এগুলো নেই। এটাও উল্লেখ করা উচিৎ যে, গিগটি (gig) কেনার আগে আমাকে ম্যাসেজ দিন, কারন আপনার হাতে সময় থাকলে করতে পারবেন, না হলেতো অর্ডার একসেপ্ট করবেন না। 

ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল, গিগ তৈরির সকল ধাপ, গিগ তৈরির সঠিক নিয়ম, গিগ তৈরি করুন ফাইবারে, ফাইবারে যেভাবে গিগ তৈরি করতে হয়, ফাইবারে সিম্পল উপায়ে গিগ তৈরির নিয়ম
ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল

Instruction for Buyer: 

আপানকে এই গিগ (gig) এর সার্ভিস কমপ্লিট করতে হলে বায়ারের কাছ থেকে কি কি প্রয়োজন হবে, সেটা উল্লেখ করতে হবে এখানে। আপনি যেনো অর্ডার পাবার পর প্রয়োজনীয় ইন্সট্রুমেন্টের অভাবে ফাইভার (Fiverr) এর মাধ্যমে কাজ ডেলিভারী দিতে সমস্যায় না পড়েন। যেমন : ইউজার, পাসওয়ার্ড, ইমেজ, লিংক, লেআউট, কন্টেন্ট ইত্যাদি। 

ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল, গিগ তৈরির সকল ধাপ, গিগ তৈরির সঠিক নিয়ম, গিগ তৈরি করুন ফাইবারে, ফাইবারে যেভাবে গিগ তৈরি করতে হয়, ফাইবারে সিম্পল উপায়ে গিগ তৈরির নিয়ম
ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল

এ পর্যায়ে Gig Gallery: 

ফাইভার (Fiverr) এ আপনার গিগ প্রায় কমপ্লিট। এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে। আপনার গিগ (gig) রিলেটেড ছবি আপলোড করবেন, বায়ার এটা দেখে আপনার কাজের ধরন বা অভিজ্ঞতা অনুমান করে থাকে। ১টা থেকে ৩টা জেপিজি ইমেজ আপলোড করা যায়, এছাড়াও পিডিএফ ফাইল রাখতে পারবেন। আর হ্যাঁ, এখানে যে ভিডিও আপলোডের সুবিধা আছে তা অবশ্যই মিস করবেন না, কারন ভিডিও থাকলে ফাইভারে (Fiverr) কাজ পাওয়ার নিশ্চয়তা প্রায় ১০০%। 


ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল, গিগ তৈরির সকল ধাপ, গিগ তৈরির সঠিক নিয়ম, গিগ তৈরি করুন ফাইবারে, ফাইবারে যেভাবে গিগ তৈরি করতে হয়, ফাইবারে সিম্পল উপায়ে গিগ তৈরির নিয়ম
ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল

এখন আপনি ছবিতে দেখানো শেষ অংশের Published Gig এ ক্লিক করবেন। তবে পাবলিশড করার পূর্বে সবকিছু ঠিক আছে কিনা, রিভিশন দিয়ে ক্লিক করুন। ব্যস হয়ে গেল আপনার কাঙ্খিত ফাইভার (Fiverr) গিগ (gig)। এখন ডান হাত চুলকান আর ডলার পকেটে পুরুন। তবে মনে রাখবেন আপনার কাজের পর বায়ারের কাছ থেকে রিভিউ পাওয়া অর্থ্যাৎ স্টার চিহ্ন পাওয়া গুরুত্বপূর্ণ। যত পজেটিভ রিভিউ বা স্টার বেশি পাবেন ততই আপনার ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল । Making a gig on fiber is very simple বিক্রি বাড়বে। 

ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল, গিগ তৈরির সকল ধাপ, গিগ তৈরির সঠিক নিয়ম, গিগ তৈরি করুন ফাইবারে, ফাইবারে যেভাবে গিগ তৈরি করতে হয়, ফাইবারে সিম্পল উপায়ে গিগ তৈরির নিয়ম
ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল


আশা করছি ফাইভার (Fiverr) এ সুন্দর সুন্দর গিগ (gig) পাবলিশড করে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারবেন। 


আমার লেখা “ ফাইভারে গিগ তৈরি একদম সিম্পল (Making a gig on fiber is very simple) পড়ে পরামর্শ বা মন্তব্য করুন, নিজে জেনে অপরকে জানতে শেয়ার করে ‘সবার জন্য ব্লগ’ এর সাথেই থাকুন।


লেখক : মসনদ সাগর
  শিক্ষক, লেখক, গবেষক ও ফ্রিল্যান্সার, 
  by- sobar jonno blog –সবার জন্য ব্লগ

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Always stay connected with SOBAR JONNO BLOG
সবসময় যুক্ত থাকুন সবার জন্য ব্লগের সাথে।