আস্-সালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহ!
সূস্থ্য ও ভাল আছেন সবাইকে
নিয়ে আশা রেখে শুরু করছি আজকের বিষয়।
আজ লিখছি, “কাঠ বাদামের স্বাস্থ্য উপকারিতা ও খাওয়ার নিয়ম (health benefits of woodnuts and eating rules)”
![]() |
| কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা ও খাওয়ার নিয়ম |
আরো পড়ুন-
--প্রথমেই চোখ বুলিয়ে নিই কাঠ বাদামের পুষ্টি উপাদান এ--
কাঠ বাদামের পুষ্টি উপাদান (Nutrients in wood nuts) :
প্রতি
১০০ গ্রাম কাঠবাদামে রয়েছে- এনার্জি ৫৭৮ কিলোক্যালরি, কার্বোহাইড্রেড ২০ গ্রাম,
আঁশ ১২ গ্রাম, ফ্যাট ৫১ গ্রাম, প্রোটিন ২২ গ্রাম, থায়ামিন ০.২৪ মিঃগ্রাঃ, রিবোফ্লাভিন
০.৮ মিঃগ্রাঃ, নিয়াসিন ৪ মিঃগ্রাঃ, প্যান্টোথেনিক এসিড ০.৩ মিঃগ্রাঃ, ভিটামিন বি৬
০.১৩ মিঃগ্রাঃ, ভিটামিন ই ২৬.২২ মিঃগ্রাঃ, ক্যালসিয়াম ২৪৮ মিঃগ্রাঃ, আয়রণ ৪
মিঃগ্রাঃ, ম্যাগনেসিয়াম ২৭৫ মিঃগ্রাঃ, ফসফরাস ৪৭৪ মিঃগ্রাঃ, পটাসিয়াম ৭২৮
মিঃগ্রাঃ।
এছাড়াও
কাঠবাদামে রয়েছে জিঙ্ক, ফলিক এ্যসিড, মনোআনস্যাচুরেটেড, পলিআনস্যাচুরেটেড ও প্রচুর
পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
কাঠ বাদাম দিয়ে রূপচর্চা (Beauty with wood nuts) :
o
কাঠবাদামের তেল ত্বকের জন্য খুব উপকারি। নিয়মিত ম্যাসেজ করলে ত্বকের
বলিরেখা দূর হয় এবং ত্বককে ময়েশ্চারাইজ করে।
o
ত্বকের বিভিন্ন দাগ ও অসমান রং দূর করে, কাঁচা দুধের সাথে কাঠবাদাম
বাটা মিশিয়ে পেস্ট করে লাগান।
o
কাঠবাদামের তেল চুলের যত্নে অতুলনীয়। চুল ঝলমলে ও উজ্জ্বল করে।
o
কাঠবাদামের গুঁড়ো খুব ভাল স্ক্রাবারের কাজ করে।
o
মধুর সাথে কাঠবাদাম বেটে ত্বকে লাগান, আপনার ত্বক উজ্জ্বল ও কোমল হয়ে
উঠবে।
কাজুবাদামের স্বাস্থ্য উপকারিতা ও খাওয়ার নিয়ম
সবধরনের বাদাম নিয়ে লেখা পড়ুন এখানে
কাঠ বাদামের স্বাস্থ্য উপকারিতা (The health benefits of wood nuts):
মস্তিষ্ক গঠনে কাঠবাদাম : কাঠবাদাম
মস্তিষ্ক গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তাই গর্ভবতী মা ও বাড়ন্ত শিশুদের
কাঠবাদাম খাওয়া জরুরি। প্রতিদিন সকালে নিয়ম করে কাঠবাদাম খেলে স্মৃতি শক্তি ভ্রষ্ট
হয় না। এছাড়াও কাঠবাদামে প্রচুর ফলিক অ্যাসিড ও ভিটামিন ‘বি’ থাকার কারনে গর্ভস্থ
শিশুর জন্মকালিন জটিলতা দূর হয়ে যায়, যদি গর্ভবতী মা নিয়মিত কাঠবাদাম খায়।
কোলেস্টরেল নিয়ন্ত্রণে কাঠবাদাম : প্রতিদিন কাঠবাদাম খেলে
শরীরের উপকারি কোলেস্টরেল বাড়তে থাকে এবং খারাপ কোলেস্টরেলের মাত্রা কমতে থাকে,
ফলে শরীরের কোলেস্টরেল নিয়ন্ত্রণে থাকে।
হৃদযন্ত্র ভাল রাখতে কাঠবাদাম : কাঠবাদামের ভিটামিন ‘ই’
হার্টের নানা রকম রোগ থেকে মুক্ত রাখে। এর মনোস্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন ও
পটাসিয়াম হার্ট ভাল রাখতে কার্যকরি সহায়তা করে। কাঠবাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম
হার্ট অ্যাটাক প্রতিরোধ করে এবং পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
রোগ প্রতিরোধে কাঠবাদাম : এতে রয়েছে বিশেষ ধরনের
অ্যান্টিঅক্সিডেন্ট ‘ফ্ল্যাভোনয়েড’, যা নানান ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করে।
কাঠবাদাম কয়েক ধরনের ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে
কোলন ক্যান্সারে।
ধূমপায়ীদের জন্য কাঠবাদাম : যারা নিয়মিত ধূমপান করে তারা
কাঠবাদাম খেলে বেশ উপকার পাবে। ধূমপানের কুফল থেকে অনেকাংশে মুক্ত থাকতে পারবে।
কোষ্ঠকাঠিন্য দূর করতে কাঠবাদাম : কাঠবাদামে রয়েছে প্রচুর
পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে দেয়। তবে কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে যেয়ে বেশি
খেয়ে ফেললে উল্টো ক্ষতি হয়ে যাবে।
দেখে নিন : কালিজিরার যত স্বাস্থ্য উপকারিতা
ওজন কমাতে কাঠবাদাম : কিছুদিন আগেও ধারণা ছিল,
কাঠবাদামে ওজন বেড়ে যায়, কিন্তু গবেষণায় দেখা গেছে কাঠবাদাম শরীরের মেদ বা ওজন
কমাতে ভাল কাজ করে। এছাড়াও খিদে পেলে ৪-৫টা কাঠবাদাম খেয়ে নিন, তাহলে দেখবেন পেট
ভর্তি মনে হবে, ফলে আপনাকে বেশি পরিমাণে খাবার খেতে হবে না। এভাবে আপনার ওজন সহজে
কমাতে পারবেন।
আরো পড়ুন-
চুলের যত্নে কাঠবাদাম : কাঠবাদামে থাকা ভিটামিন ‘বি’
চুল ও নখের দারুণ উপকার করে। চুলের স্বাস্থ্য ভাল রাখে এবং ঝরঝরে, সিল্কি করে। এত
রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তাই মেনোপেজের পর নারীদের কাঠবাদাম খাওয়া উচিৎ।
এ সময়ে কাঠবাদাম পেনোপেজকালীন সমস্যা দূর করা ছাড়াও হাড়ের নানা রোগ প্রতিরোধে
সহায়ক ভূমিকা পালন করে।
সব ধরনের হেলথ টিপ্স ও লাইফস্টাইল নিয়ে লেখা পড়ুন এখানে
কাঠ বাদাম খাওয়ার নিয়ম (Rules for eating wood nuts) :
কাঠবাদাম খোসাসহ এবং খোসা ছাড়িয়ে দু’টি উপায়েই খাওয়া যায় এবং উপকারি।
বুদ্ধিমানের কাজ হবে আপনি কয়েকটি খোসাসহ এবং কয়েকটি খোসা ছাড়িয়ে ভিজিয়ে রাখুন।
রাতে কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা ভিজিয়ে রেখে খেতে হবে। খোসাসহ খেলে বাদামী খোসাতে
ট্যানিন থাকে যা শরীরের আমন্ডের পুষ্টিগুণ শোষণ করতে বাধা দেয়। আবার খোসাতেও রয়েছে
ফাইটেড, এই উপাদানও কিছু শারীরিক উপকার করে থাকে।
কাঠ বাদাম খাওয়ার অপকারিতা (Disadvantages of eating wood nuts) :
** অতিরিক্ত
কাঠবাদাম খেলে হজমের সমস্যা হতে পারে।
** প্রতি
১০০ গ্রাম কাঠবাদামে ২৫ গ্রাম ভিটামিন ‘ই’ থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে
সর্বোচ্চ ১৫ গ্রাম ভিটামিন ‘ই’ গ্রহণ করতে পারে। অতিরিক্ত ভিটামিন ‘ই’ গ্রহণ
ডায়রিয়া, শারীরিক দূর্বলতা ও চোখের জ্যোতি কমে যাওয়ার অন্যতম কারণ।
** বেশি
কাঠবাদাম খেলে ওজন বৃদ্ধি পাবে।
** গর্ভবতী
মহিলারা অতিরিক্ত কাঠবাদাম খেলে বাচ্চার সমস্যা হবে।
অতিরিক্ত
কাঠবাদাম খেলে শরীরে অ্যান্টিবায়োটিক ও রক্তচাপের ঔষধ ঠিকমতো কাজ করতে পারে না।
আসুন, সঠিক নিয়ম মেনে কাঠবাদাম নিয়মিত খাই, আর এর শারীরিক পুষ্টিগুণ
নিয়ে সূস্থ্য থাকি।
দেখে নিন : কালিজিরার যত স্বাস্থ্য উপকারিতা
সব ধরনের হেলথ টিপ্স ও লাইফস্টাইল নিয়ে লেখা পড়ুন এখানে
আরো পড়ুন-
কাজুবাদামের স্বাস্থ্য উপকারিতা ও খাওয়ার নিয়ম
সবধরনের বাদাম নিয়ে লেখা পড়ুন এখানে
আজ রাখছি,
বরাবরের মতই ধন্যবাদ জানাচ্ছি,
“সবার জন্য ব্লগ” –এর সাথে থাকার জন্য।
নিজে জেনে অন্যকে জানাতে শেয়ার
করুন।

0 মন্তব্যসমূহ
Always stay connected with SOBAR JONNO BLOG
সবসময় যুক্ত থাকুন সবার জন্য ব্লগের সাথে।